Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৩, ২০২৩ , ৭:২৪ অপরাহ্ণ

আমরা চাই না ডেঙ্গুর লার্ভার জন্য কেউ জেল খাটুক : আতিকুল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা অথবা জেল দেওয়া হচ্ছে। কিন্তু আমরা চাই না যে, ডেঙ্গুর লার্ভার জন্য কেউ জেল খাটুক বা ফাইন দিক।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মহাখালীতে ডেঙ্গুবিষয়ক জনসচেতনতা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গু এখন আর সিজেনাল না, এখন ১২ মাসই এটা থাকে। আমরা যেসব হাসপাতালে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি, সেই হাসপাতালের ১ কিলোমিটার পর্যন্ত ফগিং করা হচ্ছে। এ ছাড়া নতুন একটি অ্যাপের কাজও চলমান রয়েছে। নতুন অ্যাপের মাধ্যমে কোনো এলাকার মশার ছবি থেকে আমরা ওই এলাকার মশার ধরন বুঝতে পারব। আগামী তিন মাসের মধ্যে এই অ্যাপ কার্যকর হবে বলে আশা করি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা কারওয়ান বাজারে গিয়েছিলাম। সেখানে পেট্রোবাংলা, বিটিএলসি, টিসিবি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের নিচে লার্ভার চাষ হচ্ছে বলে মনে হয়েছে। আমাদের প্রত্যেকেরই উচিত যার যার বাসা-বাড়ি ও অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

 

প্রিন্ট করুন