আজকালের কন্ঠ ডেস্ক : সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় আগামী শনি ও রোববার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিউবোর সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের অন্তর্গত নগরীর শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, লাকড়িপাড়া, ভাটাটিকর, সাদিপুর, রাজপাড়া ও আশপাশের এলাকা এবং পরদিন রোববার একই সময়ে ১১ কেভি ধোপাদিঘীর পাড় ফিডারের অন্তর্গত নগরীর উপশহর রোড, সোবহানী ঘাট বিশ্বরোড, ডুবরী হাওর, ফুলতলী মাদ্রাসা, কাঁচাবাজার, সোবহানী ঘাট পয়েন্ট, বঙ্গবীর, হাফিজ কমপ্লেক্স ও আশপাশ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।