Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৩, ২০২৩ , ৪:০৩ অপরাহ্ণ

শর্ষ্য উৎপাদনে কৃষকদের প্রনোধনা ও উৎসাহ দিতে হবে সদর উপজেলা সাধারণ সভায় শুসেন চন্দ্র শীল

লেখকঃ আজকালের কণ্ঠ

ফেনী প্রতিনিধিঃ-ফেনীতে শর্ষ্য উৎপাদনে কৃষকদের প্রনোধনা ও উৎসাহ দিতে হবে বলে মন্তব্য করেছেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বৃহস্প্রতিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত সাধারণ সভায় শুসেন চন্দ্র শীল আরো বলেন, ঘুনিঝড় ক্ষতিগস্থ পরিবারের তালিকা তৈরি করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তাগাত দেয়া হয়।

আগামী মাসে ২০ তারিখে আরো একটি ঘুর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্বাবনা রয়েছে। এতে ঝুকিপূর্ণ বসত ঘর, গাছ পালা তালিকা করে মেরামত ও সংস্কার করে নিতে প্রচারণা চালাতে স্থানীয় চেয়ারম্যানদের অনুরোধ করা হয়। কৃষি ক্ষাতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে সরিষা, খেশারি, শশ্য নষ্ট হয়েছে। আগামীতে উপজেলায় খাদ্য শষ্য উৎপাদনে কৃষকদের উৎসাহ যোগাতে গুরুত্বআরোপ করা হয়।

বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাভাবিক নরমাল ডেলিভারিতে সফলতা এসেছে। ইউনিয়ন পরিষদের আশপাশে কৃষি কর্মকতাদের জন্য একটি করে রুমের ব্যবস্থা করতে উদ্যেগ নেয়া হয়। ইউনিয়ন পর্যায়ে ভাতা ভোগীদের তালিকা তথ্য অসংগতি থাকলে, কেউ মোবাইল নাম্বার ভূল দিয়ে থাকলে কেউ মৃত্যু বরণ করলে তাদের তালিকা প্রস্তুত করতে গুরত্বআরোপ। ডিসেম্বর প্রথম সাপ্তাহে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৭শ শিক্ষককে দক্ষতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে । চলতি মৌসুমে সদর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫৯৭ মেট্রিকটন। প্রতিকেজি ৩০ টাকা করে ধান সংগ্রহ করা হবে। মাঠ পর্যায়ে দালালদের দোরাত্ব কমিয়ে সরাসরি কৃষক থেকে ধান সংগ্রহ করতে হবে তাহলে কৃষক সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পরবে। এ জন্য বল্ক সুপারভাইজারদের কাজ করতে হবে। শুসেন চন্দ্র শীল আরো বলেন ঘুর্ণিঝড়ের কারনে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উল্টে রাস্তা নস্ট হলে তা তালিকা প্রনয়ন উপজেলা মেরামত করা হবে।

সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন একে শহীদ খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনারা জুসি সভায় সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন