Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৩, ২০২৩ , ১:৩৬ অপরাহ্ণ

বাগেরহাটে নাশকতার অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নাশকতার অভিযোগে আব্দুস সালাম খান (৫৫) নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বুধবার ২২ নভেম্বর মোরেলগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে আ.সালামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আ.সালাম উপজেলার চিংড়াখালী ইউনিয়নের শিংজোড় গ্রামের মৃত আসমত আলী খানের ছেলে এবং উপজেলার এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সুপার।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গ্রেফতার আব্দুস সালাম খানকে বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন