Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৩ , ৬:০৭ অপরাহ্ণ

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভূমি

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারকে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ভূমি পেডনেকার। শারীরিক অবস্থার অবণতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

ভূমি পেডনেকার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ডেঙ্গু মশা গত ৮ দিন প্রচন্ড নির্যাতন করেছে। আজ ঘুম ভাঙার পর দারুণ লাগছে। আর এজন্য সেলফি তুলেছি।

তিনি আরও বলেন, গত কয়েকটি দিন আমি এবং আমার পরিবার কঠিন সময় পার করেছি। এখন মশা তাড়ানো জরুরি। উচ্চ দূষণের কারণে আমাদের বেশিরভাগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। সবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা দরকার। আমার পরিচিত বেশ কয়েকজন সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এটি পরিস্থিতি আরো খারাপ করেছে। আমার যত্ন নেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ।

সূত্র : পিঙ্কভিলা

 

প্রিন্ট করুন