Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৩ , ৫:৪৭ অপরাহ্ণ

টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার তেল কিনবে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২২ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারতের গ্রিন ন্যাশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারসের কাছ থেকে এসব তেল কেনা হবে। প্রতিলিটার ১৫৪.৯৬ টাকা দরে এতে ব্যয় হবে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

প্রিন্ট করুন