Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৩ , ৫:০৯ অপরাহ্ণ

সময়মতো নির্বাচন হবে : ইসি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গত কয়েক দিন ধরেই ঘোষিত তফসিল পেছানোর বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। নির্বাচন কমিশন প্রথমে এ নিয়ে চুপ থাকলেও অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি বিএনপিসহ বড় দলগুলোর নির্বাচনে আসতে চাচ্ছে। যদি তারা পর্দার অন্তরালে আলাপ-আলোচনা বা জোটবদ্ধ হয় তাহলে বিষয়টি (তফসিল) পেছানোর সুযোগ আছে।

তিনি বলেন, বড় রাজনৈতিক দলটি নির্বাচনে আসলে তফসিল পেছানো নিয়ে সংবিধানে সুযোগ আছে। তবে সময়মতো নির্বাচন না হলে সংবিধানে একটি শূন্যতা তৈরি হবে। তাই সময়মতো নির্বাচন হবে।

আনিছুর রহমান বলেন, নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা আমাদের বিষয় নয়। কেউ না আসতে চাইলে তাদের আনার দায়িত্ব আমাদের নয়। আমরা চিঠি দিয়েছি। নিবন্ধিত ৪২টি দল আছে।

এ বিষয়ে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন, সংবিধানের সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন চাইলে তফসিল পেছাতে পারে, এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। নির্বাচনের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে।

 

 

প্রিন্ট করুন