Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৩ , ৪:২৩ অপরাহ্ণ

শিশিরের আবেগী স্ট্যাটাস

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন। সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ব্যাটে-বলে বাজে পারফরম্যান্স করে আলোচনায় ছিলেন তিনি।

এবার সাকিবকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগী এক স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।গত বুধবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের জীবনসঙ্গীকে নিয়ে এই স্ট্যাটাস দেন শিশির।

সেখানে শিশির লেখেন, একজন ভালো মানুষের গুণ হলো যখন আপনি বাড়ির দরজায় প্রবেশ করেন তখন বাইরের জগতকে দরজার বাইরে রেখে আসেন এবং পরিবারকেই সর্বোচ্চ গুরুত্ব দেন। পরিবারই ভালবাসা। আলহামদুলিল্লাহ।

এর আগে, মঙ্গলবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন পত্র নিজ হাতে জমা দেন সাকিব। মনোনয়ন পত্র জমা দিতে সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

এদিকে বিশ্বকাপ ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছে বিসিবি। ফলে আগামী বিশ্বকাপের জন্য দলকে ঢেলে সাজাতেই হয়তো সিনিয়রদের শরণাপন্ন হতে পারে বোর্ড। তাই প্রথমে সাকিবের সঙ্গে আলোচনা করবেন নির্বাচকরা।

 

প্রিন্ট করুন