Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৩ , ২:৩২ অপরাহ্ণ

শরীয়তপুরে পরকীয়া থেকে বিয়ে, স্বামীর আত্মহত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : শরীয়তপুরের ভেদরগঞ্জে কালাম ভূঁইয়া (৩৫) নামের এক কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালাম ওই এলাকার মৃত মনতা ভূঁইয়ার ছেলে।

প্রতিবেশীরা জানান, সাত বছর আগে কালাম ভূঁইয়ার সঙ্গে একই এলাকার জুলিয়া আক্তারের সঙ্গে পারিবারিক বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান আছে। কয়েক মাস আগে একজন বিবাহিত নারীর সঙ্গে কালামের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে পালিয়ে নিয়ে বিয়ে করেন কালাম। দ্বিতীয় স্ত্রী তার বাবার বাড়ি নড়িয়া থাকতেন। কিছুদিন ধরে কালাম তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনার কথা প্রথম স্ত্রীকে জানালে সংসারে অশান্তি সৃষ্টি হয়।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে সোমবার প্রথম স্ত্রী জুলিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে যান। বুধবার ভোরে কালামকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সখিপুর থানার এসআই নুরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল থেকে কালাম নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে কালাম আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

প্রিন্ট করুন