Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৩ , ১:৪৬ অপরাহ্ণ

ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪১০০ ফিলিস্তিনি নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

অন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৪ হাজার ১২৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ৫ হাজার ৮৪০ জন ও নারী ৩ হাজার ৯২০ জন। একই সঙ্গে ২০৫ জন স্বাস্থ্যকর্মী এবং ৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

 

প্রিন্ট করুন