আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার তিতাস থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। সোমবার রাতে দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর ও তিতাসের রাজাপুর থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুইজন সদস্য ও একজন চোর চক্রের সদস্যকে আটক করা হয়েছে।
এরা হলো, পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের চেলে মো. জাহাঙ্গীর (২৫), একই গ্রামের খোকন মিয়ার ছেলে নাঈম হাসান লালু (২৭) এবং তিতাসের রাজাপুর গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. রাসেল (২২)। এদের বিরুদ্ধে তিতাস থানায় মামলা ছিল।