Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৩ , ৪:১৪ অপরাহ্ণ

ননস্টপ চলবে ‘কক্সবাজার এক্সপ্রেস’

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ননস্টপ ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটির চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

ওই পত্রে বলা হয়, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে একজোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের জন্য ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনটি আগামী এক ডিসেম্বর তারিখ থেকে চলাচল করবে। ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে প্রতিদিন দুপুর ১২টা ৪০ মিনিটে।

সময়সূচি

কক্সবাজার থেকে ৮১৩ নম্বর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ৩টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৪টায় ছেড়ে বিরতহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। ঢাকা বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৮টা ৩৩ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌছাবে রাত ৯টা ১০ মিনিটে।

অন্যদিকে ৮১৪ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৫৩ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে রাত ১০টা ৫৮ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টায় ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।

 

প্রিন্ট করুন