Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ

কক্সবাজার এক্সপ্রেসের আগাম টিকিট বিক্রি পেছাল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় তা হচ্ছে না। তবে বুধ বা বৃহস্পতিবার আগাম টিকিট বিক্রি শুরু হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী।

তিনি বলেন, আজ ঢাকা কক্সবাজার রুটের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও তা হচ্ছে না। আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান। কাল বা পরশু দিন চালু হবে।

 

প্রিন্ট করুন