Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৩ , ৩:৪৩ অপরাহ্ণ

পরিচালনা উপ-কমিটিগুলোর সমন্বয় সভা কাল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সংশ্লিষ্ট উপ-কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয় সভা ডাকা হয়েছে।

বুধবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের।

প্রিন্ট করুন