জেলা প্রতিনিধি : বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে ।সংবাদ সম্মেলনে জানানো হয় বর্তমানে এই মহামারী করোনা কালীন সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।
এতে করে শিক্ষার্থীরা যেভাবে ঝরে পড়ছেন তেমনি মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ।
রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে বন্ধবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ নামে একটি সংগঠন এ সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মুলপ্রবন্ধ পাঠ করেন বন্ধবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর সদস্য সচিব আনিসুর রহমান মাস্টার । এসময় বন্ধবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর আহবায়ক লায়ন মোঃ কাবুল মিয়া, গাজীপুর প্রেসক্লাবের আহবায়ক মাসুদুল হক, আহবায়ক সদস্য রাহিম সরকারসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় প্রয়োজনে প্রতিক্লাশকে দুইভাগে বিভক্ত করে দূরত্ব বজায় রেখে সপ্তাহে তিন দিন করে পাঠদানের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান সংগঠনের নেতারা । পাশাপাশি স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের দাবীও জানান তার।
আজকালের কন্ঠ/কবির/এম