Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২০, ২০২৩ , ৪:১৪ অপরাহ্ণ

আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন আহমেদ ফিরোজ কবির এমপি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কার্যালয় থেকে স্বশরীরে তিনি আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেন। পরে বিকেল ৩ টায় তিনি মনোনয়ন জমা বোর্ডে জমা দেন।

জাতীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তার সাথে সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক, পৌর মেয়র রেজাউল করিম রেজা, আমিনপুর থানা আওশামীলীগের সভাপতি ইউসুফ আলী, মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান শহীদুর রহমান নেতা শহীদ, ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত নির্বাচনে আহমেদ ফিরোজ কবির দলীয় মনোনয়নে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে জয়লাভ করেন। তিনি পাবনা জেলা আওয়ামীলীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন৷

 

প্রিন্ট করুন