Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৩ , ৬:৪৫ অপরাহ্ণ

টাঙ্গাইলে ধর্ষণ মামলার বাদীর রহস্যজনক মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার আত্মহত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) শহরের থানাপাড়া থেকে সৌরভ পাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সৌরভের সঙ্গে নিহত বাদী এশার বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামি থানাপাড়া এলাকার শ্যামল পালের ছেলে। এ ঘটনায় ২ জনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছে এশার বড় বোন লুনা মির্জা। মামলার অপর আসামি এশার ভাই জনি মির্জা।

এদিকে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার বলেন, রাত ১ টার পর এশার বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার সব প্রক্রিয়া শেষে আসামিকে কোর্টে পাঠানো হবে।

প্রিন্ট করুন