Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০২৩ , ৪:২৪ অপরাহ্ণ

বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। শোভাযাত্রাটি রুয়েট ক্যাম্পাসের প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) রাজশাহী চ্যাপ্টার ও ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রুয়েটের সহযোগিতায় এ দিবসটি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের উপরিচালক অনুতোষ দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও আলোচনা সভা, সেমিনার, পোস্টার প্রেজেন্টশন, ফটোগ্রাফি কনটেস্ট, জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানান কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন করা হয়।

 

প্রিন্ট করুন