Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ

আওয়ামী লীগের আনন্দ মিছিল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন।গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই দাউদকান্দি পৌর শহরে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমবেত হন। এরপর আনন্দ মিছিল বের করা হয়।

এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দেয়া হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রাকিব উদ্দিন রকিবসহ দাউদকান্দি উপজেলা ও ইউনিয়ন, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, আজকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে দাউদকান্দি ও তিতাসের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য চতুর্থবারের মতো আবারো বাংলাদেশের আপামর জনতার শ্রদ্ধার ও ভালোবাসার মার্কা নৌকা মার্কা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন দাউদকান্দি তিতাসের মাটি ও মানুষের নেতা বর্তমান জাতীয় সংসদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া মহোদয়। দাউদকান্দি ও তিতাসবাসী চতুর্থবারের মতো আবারো উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

প্রিন্ট করুন