Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০২৩ , ১১:৪৬ পূর্বাহ্ণ

২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল।

 

প্রিন্ট করুন