Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৫, ২০২৩ , ৬:০০ অপরাহ্ণ

রাজশাহীতে পাটবোঝাই ট্রাকে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর মোহনপুর উপজেলায় পাটবোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কিছু পাট পুড়ে গেলেও ট্রাকের কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে মোহনপুরের খাড়ইল এলাকায় যমুনা জুট মিলের সামনে এ ঘটনা ঘটেছে।

গভীর রাতে ট্রাকটি পাট নিয়ে এই জুট মিলেই এসেছিল। রাতে ফটক না খোলার কারণে জুট মিলের সামনে পাট নিয়ে অপেক্ষা করছিল ট্রাকটি। কীভাবে ট্রাকে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। পুলিশ তদন্ত শুরু করেছে। ট্রাকটিকেও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, ট্রাকটিতে কীভাবে আগুন লেগেছিল তা আমরা নিশ্চিত নই। সাধারণত এত গভীর রাতে অবরোধের সমর্থনে কোনো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে না। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

প্রিন্ট করুন