Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৫, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ

আগুনে পুড়ল ১৫শ’ মুরগি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সদর উপজেলায় আগুনে ১ হাজার ৫০০ পোলট্রি মুরগিসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত খামার মালিক।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল হালিম শাকিল বলেন, ভোরের দিকে স্থানীয় লোকজন আবদুর রহিমের মুরগির খামারে আগুন জ্বলতে দেখে। সঙ্গে সঙ্গে তারা সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে স্থানীয় লোকজন এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত মালিকের বরাত দিয়ে তিনি দাবি করেন এতে প্রায় ২ হাজার ৫০০ পোলট্রি মুরগি আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুন লাগার কারণ এখনই বলা যাবে না। তদন্ত সাক্ষেপে তা বলা যাবে। ধারণা হচ্ছে, ১ হাজারের অধিক মুরগি আগুনে পুড়ে মারা গেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেননি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রিন্ট করুন