Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৫, ২০২৩ , ৪:২১ অপরাহ্ণ

গণমিছিল নিয়ে ইসি অভিমুখে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আজকালের কন্ঠ ডেস্ক : একতরফা তফসিল ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদে গণমিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ নেতৃত্ব বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হয়।

এর আগে, বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু বর্তমান ইসিকে দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এই কমিশন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ। এই কমিশনকে বাতিল করতে হবে।

এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নগরীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইসলামী আন্দোলনের গণমিছিল ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলছেন, সংসদ নির্বাচনের তফসিল ঘিরে বিরোধীদলগুলো আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

 

প্রিন্ট করুন