Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৫, ২০২০ , ২:৫৭ অপরাহ্ণ

করোনায় একদিনে আরও ৫৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৩৮

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৫২ জনে ।

একই সময়ে দেশে নতুন করে আরও ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ রবিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান ।

আজকালের কন্ঠ /এম

প্রিন্ট করুন