আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি-জামায়াতের পঞ্চম দফার অবরোধ শুরু আগে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া হাউসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ বুধবার ভোর ৬টা থেকে শুরু হবে।