বিশেষ প্রতিনিধি শেরপুর : ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এই স্লোগান কে ধারণ করে গতকাল ১৩ নভেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা শাখার আয়োজনে,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদর উপজেলার সভাপতি মোঃ আসাদুজ্জামান দুলাল এর সঞ্চালনায় ও জেলা যুবলীগের সভাপতি ও ১ নং কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যশী আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খালেক, জেলা মহিলা লীগের সভাপতি শামসুন্নাহার কামাল,সাবেক সভাপতি জেলা আইনজীবী সমিতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ মোসাদ্দেক ফেরদৌস, জেলা যুবলীগের সভাপতি ও ১ নং কামারচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব , কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক বাবু দেবাশীষ ভট্টাচার্য, কৃষক লীগ নেতা লিটন,লেবু খান যুবলীগ নেতা মতিন, লিমন, বাতেন, শৈবাল, ইমরান সহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা নেতৃ বৃন্দ ও হাজারো নৌকা পাগল দর্শক, এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গণ।
বক্তব্য কালে বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার দেশের জন্য অনেক উন্নয়ন করেছে, বর্তমান সরকারের উন্নয়ন সারা দেশ ছেয়ে গেছে। পদ্মা সেতু, ঢাকা শহরের ফ্লাইওভার, রেললাইন, কর্ণফুলী ট্রানেল থেকে শুরু করে সারা বাংলাদেশে রাস্তাঘাট, অনেক উন্নয়ন হয়েছে এ সরকারের আমলে। উন্নয়নের জোয়ার বয়ে গেছে। যা বিগতদিনের বিএনপি ও জামায়াত সরকার এ ধরনের কোন প্রকার উন্নয়ন করতে পারেনি। শুধু পেরেছে দাঙ্গা, হাঙ্গামা, লুটতরাজ, অগ্নিসংযোগ, আগুনে পুড়িয়ে মানুষ মারা, পুলিশ প্রশাসনের উপর হামলা, সাংবাদিকদের উপরে হামলা, এমন সব অপকর্ম করেছে তারা। একক ভাবে প্রতিবারে নমিনেশন নেওয়ার পায়তারা করাকে উদ্দেশ্য করে বলেন আমরাও আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ কারও বাপ দাদার সম্পত্তি নয়, যে একাই সব সময় নমিনেশন পাবে। আমরাও আওয়ামী লীগ করি আমাদেরও নমিনেশন চাওয়ার বা পাওয়ার অধিকার আছে।
এবারে আমরা শেরপুরে নতুন মুখ দেখতে চাই। এবং এই নতুন মুখ নৌকা মার্কার নমিনেশন নিয়ে নৌকা মার্কা কে জয়যুক্ত করে শেরপুরের উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিব। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করবো ।
শেরপুরের মানুষ এবারে নতুন মুখ হিসাবে বঙ্গবন্ধুর নৌকার নতুন মাঝি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানুয়ার হোসেন ছানু কে দেখতে চান।