Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৩ , ১১:১৯ পূর্বাহ্ণ

নিখোঁজের দুই দিন পরে পলিথিনে মোড়ানো লাশ পাওয়া গেল নিজ বাসার সিড়িতে

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর প্রতিনিধি : নিজ বাসার সিড়িতে পলিথিনে মোড়ানো লাশ পাওয়া গেল মো.বাইজিদ হোসেন (৬) নামে এক শিশুর। লাশটি উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। দুই দিন আগে ছেলেটি নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছেন নিহতের পিতা মো. রাসেল মিয়া।এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার সিকিউরিটি জুলহাস এবং পাশের বাসার ভাড়াটিয়া মামুন নামের দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত বাইজিদ হোসেন হলেন,কুষ্টিয়া জেলার কুমারখালি থানার বানিয়াপাড়া গ্রামের খালেদ মাহমুদ রাসেল এর ছেলে। হরিনাচালা এলাকায় মজিবুর খানের ভাড়া বাসায় সে তার বাবা মার সাথে থাকতেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় শিশু বাইজিদ হোসেন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পিতা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে। এক পর্যায়ে সোমবার ভোরে তাদের বাড়ির সিঁড়িতে বাইজিদ হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় নিহতের পিতা রাসেল,তিনি বলেন আমি আমার একমাত্র বুকের ধন পুত্রকে হারিয়ে পাগল, রাত্রে ঘুম আসে না আমার, আমি রাগ করলে আমার বাবা বায়েজিদ শিবির উপরে গিয়ে বসে অভিমান করে বলতো তোমার সাথে কথা বলবো না। আমার মনে পড়লো সেই জায়গাটির কথা আমি চলে গেলাম সেই জায়গায়। সেখানেই আমার বাবাকে কে বা কারা মেরে ওখানে রেখে গিয়েছে। পরে থানায় খবর দেয় হলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তাদের বাসার সিঁড়িতে ফেলে যায়।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন