Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০২৩ , ৩:৩৬ অপরাহ্ণ

নেত্রকোনায় মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করলেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোণা জেলা প্রতিনিধি : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, “বাংলা শিক্ষার পাশা পাশি মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই সমাজ পরিবর্তন সম্ভব এবং পরিবর্তনের মাধ্যমেই ডিজিটাল স্মার্ট স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় আজ স্মার্ট বাংলাদেশ হিসেব ক্রমেই উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি সহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে।”

গতকাল রবিবার (১২ নভেম্বর) বিকালে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে বাগড়া সিনিয়র কামিল মাদ্রাসা( স্নাতকোত্তর) নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪র্থ তলা এই একিডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।

মাদ্রাসার গভর্ণিং বডি সভাপতি নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ বদরুল ইসলাম ফকির এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদির বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল আওয়াল শাওন, চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহবুবউল মজিদ,ইউনিয়ন আওয়ামীলিগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর আহাম্মদ, সাধারন সম্পাদক মোঃ জহর আলী মাদ্রাসার গভর্ণিং বডি সহ সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার অভিভাবক সদস্য মোঃ ফজলুর রহমান মোঃ আব্দুল গফুর মোঃ হাসান কবির মোঃ মাহতাব উদ্দিন সহ শিক্ষক শিক্ষকা ছাত্রছাত্রী অভিবাবক ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন