Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ

ফের ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনের দাবিতে পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা দেবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ করবে দলটির নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নতুন কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। বিকেলের মধ্যে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে।

প্রিন্ট করুন