Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০২৩ , ২:৫২ অপরাহ্ণ

সিলগালা করা ভবনের গ্রিল কেটে বস্তা সরানোর চেষ্টা খাদ্য কর্মকর্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ইকবাল মাহমুদের বাসা থেকে জব্দ করা চাল ও বস্তা গ্রিল কেটে সরিয়ে নেয়ার চেষ্টা কালে হাতে নাতে ধরা পরেছেন ইকবাল মাহমুদ।

গত রবিবার (১২ নম্ভেবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গুদামে এসে তাকে ধরে ফেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন। এ সময় গ্রিল কাঁটার মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান কালে উপজেলা ভূমি কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম উপস্থিত ছিলেন।

ইউএনওর দাবি, জব্দকৃত আলামত নষ্ট করে বা সরিয়ে নিয়ে উপজেলার প্রশাসনের অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল ইকবাল মাহমুদ ও তার সহযোগীরা।

জানাগেছে, এর আগের দিন শনিবার ভেদরগঞ্জ উপজেলা গুদাম কর্মকর্তার বাসায় সরকারি চাল রয়েছে এমন সংবাদের অভিযান পরিচালনা করে ১৩ বস্তা চাল ও ১১শ খালি বস্তা জব্দ করা হয়। এ সময় তার বাসভবন সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। সেই চাল ও বস্তা সরিয়ে নিতে রবিবার সন্ধ্যায় মিস্ত্রী এনে বাসার জানালার গ্রীল কাঁটেন ইকবাল মাহমুদ।

গ্রিল কাঁটার মিস্ত্রী সজিব আহমেদ বলেন, ভেদরগঞ্জ বাজার থেকে তাকে ডেকে এনে গ্রিল কেঁটে কয়েক বান্ডেল বস্তা সরিয়ে নেয় গুদাম কর্মকর্তার সহযোগীরা। এ সময় ইউএনও এসে তাকে হাতে নাতে ধরে ফেলে।

জেলা গুদাম কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ইকবাল মাহমুদের এমন কান্ডে আমরা লজ্জিত। তার বিষয়ে উপরস্থ কর্মকর্তগন সিদ্ধান্ত নিবেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইকবাল মাহমুদের এমন কর্মকান্ডের বিপরীতে তার কতৃপক্ষকে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে। দুদক তাদের আইন মোতাবেক তার বিষয়ে ব্যবস্থা নিবে।

প্রিন্ট করুন