Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৩ , ৩:৫৬ অপরাহ্ণ

বিএনপি রাজনৈতিক কর্মসূচীর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ‘বিএনপি রাজনৈতিক কর্মসূচীর নামে সন্ত্রাসী কর্মকান্ড করছে’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা এগুলো কোন রাজনৈতিক কর্মসূচী হতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকান্ড দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ (আংশিক) উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, গাড়ীতে বাসে আগুন দেবার জন্য মানুষের মধ্যে কিছুটা আতংক ছিলো। এখন সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সারাদেশের গাড়ী চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিকের মতই চলাচল করছে।

আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজের আউটডোরের (আংশিক) কার্যক্রম শুরুর উদ্¦োধন করবেন। এজন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আউটডোরে প্রাথমিকভাবে রোগীর চিকিৎসাপত্র দেওয়া শুরু করা হয়েছে।

 

প্রিন্ট করুন