Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৩ , ৬:০১ অপরাহ্ণ

পটুয়াখালীতে এক্সিম ব্যাংকের ১৪৯তম শাখা উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

সুমন হোসাইন পটুয়াখালীঃ এক্সিম ব্যাংক এর ১৪৯ তম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় আদালত পাড়া এলাকার সদর রোডে এ শাখার উদ্বোধন করা হয়েছে।

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচাকল মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

এসময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা মানসকান্তি দত্ত, শাখা ব্যবস্থাপক মোঃ আরিফুর রহমান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সমাজের গন্যমাম্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন