Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৩ , ৬:২৫ অপরাহ্ণ

ব্যবসায়ীদের কাছে যে সহযোগিতা চাইলেন : প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি ঠিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, আমাদের অর্থনীতি যেনো কোনোমতেই ক্ষতিগ্রস্ত না হয়।

শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া অনুদান গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, দেশে টাকা-পয়সা থাকলে নিজেদেরও একটা নিশ্চয়তা থাকে। সেই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। নিজের দেশের দিকে আগে তাকাতে হবে।

দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্রের হার ৪১ শতাংশ থেকে ১৮ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছি। হতদরিদ্র ২৫ দশমিক ১ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছি। আগামীতে দেশে কোনো হতদরিদ্র থাকবে না।

এসময় দেশের শীতার্ত মানুষের জন্য অনুদান প্রদান করায় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান সরকারপ্রধান।

প্রিন্ট করুন