Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৩ , ৩:৪০ অপরাহ্ণ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২২ জন রোগীর মৃত্যু হলো।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩)।

 

প্রিন্ট করুন