Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৩ , ১:১৬ অপরাহ্ণ

উপস্থাপক রাফসান সাবাবের সংসার ভাঙল

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের নেটদুনিয়ার আলোচিত উপস্থাপক রাফসান সাবাব। তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন তিনি। কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হওয়ায় অবশেষে তারা বিচ্ছেদের পথে হাঁটলেন। সংসার ভাঙার খবরটি নিশ্চিত করেছেন রাফসান নিজেই।

গতকাল বৃহস্পতিবার (৯ নভেস্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাফসান লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না। কিন্তু অনেক চিন্তা-ভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।

প্রিন্ট করুন