Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৩ , ১:১০ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে বাসে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর মিরপুর দিয়াবাড়ি নয়তলা ভবনের পাশে ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে আগুন দেও্য়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টা ১০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়ার এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করেছে। আজ রাত ১১টা ১০ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। রাত ১১টা ৩০ আগুন নির্বাপন করা হয়। বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে বা কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপন করে। স্থানীয় থানা পুলিশ নিরাপত্তায় কাজ করছে।

প্রিন্ট করুন