Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৩ , ৬:০২ অপরাহ্ণ

নড়াইলে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃদৈনিক ভোরের কাগজের নড়াইল জেলা প্রতিনিধি শুভ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা ওই বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান জামা-কাপড় চুরি করে নিয়ে গেছে।

বুধবার (৮ নভেম্বর) গভীর রাতে শুভ সরকারের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে এ চুরি সংঘটিত হয়েছে।

সাংবাদিক শুভ সরকার জানান, বুধবার গভীর রাতে একদল চোর কৌশলে বাড়ির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে বাড়ির দুই ভরি সোনা ও নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান জামা-কাপড় চুরি করে। এরপর চোরের দল আমার বড় বৌদির কানের দুল ছিড়ে নেওয়ার সময় বৌদি টের পেলে তার চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠলে চোরেরা পালিয়ে যায়।

চুরির বিষয়ে লোহাগড়া থানায় পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করলে লোহাগড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন