Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৩ , ৫:৩৮ অপরাহ্ণ

অবরোধে বাসে অগ্নি-সংযোগকারীদের ছাড় নয় : মহিদ উদ্দিন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : অবরোধে বাসে অগ্নি-সংযোগকারীদের ছাড় দেওয়া হবে না, আজ হোক কাল হোক তাদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ডিএমপির সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মহিদ উদ্দিন বলেন, অগ্নি-সংযোগকারীদের ধরতে আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে, ধরুন তিনটি ঘটনা ঘটেছে কিন্তু তিন হাজার ঘটনা যে আমরা প্রতিরোধ করেছি সেই হিসাব কিন্তু আমাদের মধ্যে নেই। অবরোধকারীরা কত নাশকতা করবে তারা কিন্তু বলেনি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, নাশকতা প্রতিরোধের জন্য পরিকল্পনা সাজানো হয়েছে। চালক ও হেলপারদের করণীয় সম্পর্কে তাদের বলছি। আমরা আশা করি এতে কাজ হবে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের অবরোধে সারাদেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে পোড়া যানবাহনের মধ্যে ১৮টি বাস, চারটি কভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। যানবাহনের বাইরে বাণিজ্যিক পণ্যের দুটি বিক্রয়কেন্দ্র এবং একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

প্রিন্ট করুন