Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৩ , ১:৪৫ অপরাহ্ণ

শ্রীলঙ্কা জিতলে পাকিস্তানের লাভ, বাংলাদেশের ক্ষতি

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তিন দল। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল হিসেবে সেমিতে উঠার দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। তারা যেমন লড়বে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য তেমনি বাংলাদেশ, শ্রীলঙ্কা লড়াই করছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিতের জন্য।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিদাম্বরাম স্টেডিয়ামে হাইভোল্টেজ মাঠে নামছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে পাকিস্তান এবং বাংলাদেশের। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। আর শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের দৌড়ে।

তবে শ্রীলঙ্কার জয়ে পাকিস্তানের যেখানে সুবিধা হবে সেখানে বিপাকে পড়বে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জিতে এরই মধ্যে বাংলাদেশকে পেছনে ফেলেছে ইংল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে সাকিবরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পায় এবং আজকের ম্যাচে শ্রীলঙ্কা যদি জেতে তাহলে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা নিয়ে বড় রকমের সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে।

প্রিন্ট করুন