Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৩ , ১:৩৮ অপরাহ্ণ

রাষ্ট্রপতিকে যা জানালেন সিইসি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৪ নির্বাচন কমিশনার।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে সিইসি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা ভোটের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছি। নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে যার জন্য দ্রুতই আমাদের তপশিল ঘোষণা করতে হবে।

বৃহস্পতিবার দুপুর ১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন সিইসি।

 

প্রিন্ট করুন