Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৩ , ১১:২৮ পূর্বাহ্ণ

মুরাদনগর থানায় নতুন ওসি প্রভাষ চন্দ্র ধরের যোগদান

লেখকঃ আজকালের কণ্ঠ

মুরাদনগর প্রতিনিধিঃকুমিল্লা জেলার মুরাদনগর থানায় নতুন ওসি হিসেবে প্রভাষ চন্দ্র ধর যোগদান করেছেন।

গেল মঙ্গলবার মুরাদনগর থানার দ্বায়িত্বভার গ্রহণ করেন।জানা যায়,প্রভাষ চন্দ্র ধর মুরাদনগর আগমনের পর থানায় কর্মরত পুলিশ অফিসাররা ফুলেল শুভেচ্ছা জানান

এর আগে তিনি নবীনগর,মহেশখালী এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সফলভাবে দ্বায়িত্ব পালন করেছিলেন।

মহেশখালী থানায় ওসি প্রভাষ চন্দ্র ধর জীবনের ঝুঁকি নিয়ে চালিয়েছিলেন একাধিক অপারেশন। ফলে একসময় জলদস্যুরা বাধ্য হয়েছিল আত্মসমর্পণে।এছাড়া অস্ত্র তৈরির কারখানাগুলোতেও ওসি প্রভাষ চন্দ্রের নেতৃত্বে পুলিশের একের পর এক অভিযানে অস্ত্রের কারিগররা কারখানা বন্ধ ও অস্ত্র জমা দিতে বাধ্য হয়েছিল।গত ২৩ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্রের কারিগরসহ ৯৬ জন ডাকাত আত্মসমর্পণ করেছিল।

পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক,জুয়া,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ওসি প্রভাষ চন্দ্র ধর।

প্রিন্ট করুন