Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২৩ , ১২:৪০ অপরাহ্ণ

যা বললেন ম্যাক্সওয়েল

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে জিতলেই অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত। হারলে সমীকরণের মারপ্যাঁচ, আফগানদের শেষ চারের স্বপ্নেও লাগবে হাওয়া। এমতাবস্থায় ৯১ রানেই ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। হারতে থাকা অস্ট্রেলিয়াকে রীতিমতো সেমিফাইনালে নিয়ে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল একার কর্তৃত্বে।

নিজের অতিমানবীয় ইনিংস সম্পর্কে বলেন, ‘যখন ফিল্ডিং করছিলাম তখন বেশ গরম ছিল। আমি গরমে তেমন দৌড়াতে পারছিলাম না, নিজেকে তৈরি করেছিলাম ব্যাটিংয়ের জন্য। আমি পায়ে কিছুটা ব্যথা অনুভব করেছিলাম। আমি নিজের পরিকল্পনায় অটল ছিলাম। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’

ম্যাক্সওয়েল একবার এলবিডব্লিউ আউট হয়েছিলেন, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান। পাশাপাশি তার একটি ক্যাচও ফেলে দেন মুজিব। ম্যাক্সওয়েল বলেন, ‘এলবিডব্লিউতে জীবন পাওয়ার পর আমি আরও ভালো খেলার চেষ্টা করি। ফ্লাডলাইটের নিচে বলে সুইং করছিল।

প্রিন্ট করুন