Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৭, ২০২৩ , ৭:৫২ অপরাহ্ণ

শেখ হাসিনাই আমার একমাত্র আইডল : মমতাজ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আমি বঙ্গবন্ধুকে দেখিনি, আমি শেখ হাসিনাকে দেখেছি। তাকে দেখতে দেখতে আমি তার প্রেমে পড়ে গেছি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার একমাত্র আইডল।

মঙ্গলবার (৭ নভেম্বর) মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মমতাজ বলেন, আমি আপনাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দাবি করি। সেই কর্মী হয়েই আপনাদের একটা কথা বলি, আপনাদের ওপর জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা একজন তৃণমূল কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মো. ইসমাইল হোসেন।

 

প্রিন্ট করুন