নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ার কৃতি সন্তান, মাগুরা জেলা যুগ্ম জেলা ও দায়রা জর্জ সত্যব্রত সিকদারের মমতাময়ী মাতা বিজলী রানী শিকদারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) লোহাগড়া শহরের নিজ বাড়িতে সকালে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার, নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় নন্দী, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম, লোহাগড়া ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিকদার নজরুল ইসলাম, লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি সিকদার ইবাদত হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরীক্ষিত সিকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কমল কৃষ্ণ বালা, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি কাজী ইমরান, সমাজ সেবক জিয়াউর রহমান লোটাস, কাজল পাল, অসীম রায়, পার্থ দাস, অমল কর্মকার, খোকন বিশ্বাস, পার্থ দাস, সুমন, প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ২০২৩ ভোর পৌনে পাঁচটায় নড়াইল জেলার লোহাগড়া শহরের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে বিজলী রানী শিকদার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ওইদিন দুপুর ১২ টার দিকে শহরের জয়পুর পরশমনি মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি তিন পুত্রসন্তান এবং তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।