শরীয়তপুর প্রতিনিধি : পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর ২ আসনের এমপি এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নড়িয়া ও সখিপুরের আর একটা ঘরও নদীতে বিলিন হবে না ইনশাআল্লাহ। পদ্মায় ভাঙ্গন প্রতিরোধে জাজিরা ও নড়িয়ার ডান তীর রক্ষা বাঁধের কাজ চলছে। তারাবুনিয়া চেয়ারম্যান ষ্টেশন বাজার ভাঙ্গনের ২৪ ঘন্টার মধ্যে ভাঙ্গন রক্ষায় ৯০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাই ভাঙ্গন প্রতিরোধে সকল ব্যবস্থা নেওয়া হবে। আমরা শেখ হাসিনার কর্মী জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে দাঁড়াই। তাই এই করোনা ভাইরাস দুর্যোগেও আপানাদের পাশে ছুটে আসি। শনিবার দুপুরে নড়িয়া ও সখিপুরে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে পানিসম্পদ উপমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত ঢেউটিন ও অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী শামীম এ কথা বলেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা কোনো দুর্যোগে পিছু হটে না। আমরা আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা এই করোনা দুর্যোগেও জনগনের পাশে রয়েছি। করোনায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছে তার পরেও আমরা কেউ অসহায় মানুষের কাছ থেকে সরে যাইনি। বার বার এই করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। এই দেড় বছরে নড়িয়া- সখিপুরের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে এবং উন্নয়ন কাজ চলতেছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আর খালেদা জিয়া, তারেক রহমানরা দুর্নীতিবাজ । তারা দেশের উন্নয়ন চায়না। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক জহির সিকদারসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এর আগে উপমন্ত্রী শামীম জাজিরা ও নড়িয়ার ডান তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
আজকালের কন্ঠ/জামাল/এম