Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৭, ২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ

সিদ্ধান্ত দেবেন পাপন

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এতে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে টাইগাররা। কিন্তু সে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব আল হাসান।

চোট গুরুতর হওয়ায় প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকা লাগবে সাকিবকে। স্বাভাবিকভাবেই চলতি বিশ্বকাপে আর খেলা হবে না তার। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে সাকিবকে ছাড়াই খেলবে টাইগাররা। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় দলের সঙ্গে আর শেষ ম্যাচের ভেন্যু পুনেতে যাবেন না সাকিব। বরং দেশে ফিরে আসছেন তিনি। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় পা রাখবেন এই অলরাউন্ডার।

ক্যারিয়ারর শেষ বিশ্বকাপে বিশ্বসেরা এই অলরাউন্ডার ৭ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৮৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসটাই সেরা। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে ৩০ রানে ৩ উইকেট শিকারই সেরা বোলিং ফিগার।

 

প্রিন্ট করুন