Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৭, ২০২৩ , ৪:৫৯ অপরাহ্ণ

গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দামুড়হুদায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এমপি টগর বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতাযনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।সরকারি বেসরকারিসহ তৃণমূল পর্যায়ে নারীর উপস্থিতি এখন দৃশ্যমান। বাংলাদেশ এখন সর্বক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে।

দামুড়হুদা উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০২২-২০২৩ এর অর্থায়নে দুঃস্থ মহিলা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টার সময় ৬৫ জন গরীব দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং ১৭০ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন চুয়াডাঙ্গা ২ আসনের সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মো. আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার, দামুড়হুদা উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল হক, দামুড়হুদা ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ প্রমুখ।

 

প্রিন্ট করুন