Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৭, ২০২৩ , ৪:৩২ অপরাহ্ণ

দুই প্রবাসী কাতারে অগ্নিকাণ্ডে নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কাতারে একটি মোটরসাইকেল দোকানে অগ্নিকাণ্ডে মীর হোসেন ফরহাদ (৩০) ও মাহফুজ (২৮) নামে ফেনীর দুই প্রবাসী সন্তান নিহত হয়েছে। একই দূর্ঘটনায় নোয়াখালীর সেনবাগ এলাকার একজন নিহত হয়েছে।

নিহতের স্বজনরা জানান, গত রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটায় কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে একটি মোটর সাইকেলের দোকানে আগুন লেগে পাচ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন পাকিস্তানি ৩ জন বাংলাদেশী। বাংলাদেশী ২ জনের বাড়ি ফেনীতে। অপরজনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।

দাগনভূইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ও ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, কাতারে ফেনী জেলার দুই প্রবাসীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রিন্ট করুন