Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৭, ২০২৩ , ১:২৯ অপরাহ্ণ

কণ্ঠশিল্পী নাদিরা আর নেই

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ভাওয়াইয়া, পল্লিগীতি এবং লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক এ কে এম মোস্তাফিজুর রহমান।

হার্টের অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন ছিলেন নাদিরা বেগম। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে একই হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়।

 

 

 

প্রিন্ট করুন