আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালী সদর উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাত নারী (৪৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারীকে বেশ কিছু দিন ধরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি একাই চলাফেরা করতেন। ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এলাকাবাসীর। মঙ্গলবার ভোর ৬টার দিকে দিকে ধর্মপূর ইউনিয়নের পূর্ব শুল্লাকিয়া এলাকায় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ওই নারীর মরদেহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, ভোররাতে কোনো দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।